ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৬:১০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৬:১০:০২ অপরাহ্ন
শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক
নারীদের সম্মান কারও কাছে ভিক্ষা চাওয়ার বিষয় নয়, নিজেদের দায়িত্ব ও আচরণের মাধ্যমেই সেই সম্মান প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন আফিয়া আখতার। তিনি বলেন, যার সম্মান বেশি তাকেই সমাজে অনেক সময় অসম্মানিত করার চেষ্টা করা হয়। তবে নারীদের সম্মান সৃষ্টিকর্তা, সমাজ ও প্রতিটি ধর্মই দিয়েছে-তারপরও বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসম্মান করার প্রবণতা দেখা যায়।

রবিবার (৮ মার্চ) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে দিবসটি পালন করে।

জেলা প্রশাসক বলেন, সমাজে অনেকেই নারীদের শ্রমিক হিসেবে গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, কিন্তু মানুষ হিসেবে ভালোবাসতে কম চায়। ঘরের কাজ, বাইরের কাজ-সব ক্ষেত্রেই নারীর শ্রমকে মূল্যায়ন করা হলেও জীবনসঙ্গী হিসেবে গ্রহণের ক্ষেত্রে অনেকের সংকীর্ণতা দেখা যায়। তবে কারও পছন্দের হওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একজন নারী ভালো আছেন কিনা এবং তিনি তার সন্তানকে নৈতিক শিক্ষা দিতে পারছেন কিনা-সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব শ্রমের মূল্য দিয়ে নিজেদের অবমূল্যায়ন করা উচিত নয়, কারণ কিছু শ্রম রয়েছে যার মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা যায় না।

আফিয়া আখতার আরও বলেন, নারী ও পুরুষ কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়; বরং সমাজের উন্নয়নের জন্য উভয়েই একে অপরের সহযোগী। নারী-পুরুষ একসঙ্গে কাজ না করলে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়।

নারীর প্রতি নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন নির্যাতন করে পার পেয়ে যেতে না পারে। এর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে উঠতে হবে পরিবার থেকে, পরে সমাজ ও রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে।

শারমিন শাপলা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ