ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৫:২৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৫:২৬:০৭ অপরাহ্ন
রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১ রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত নগরীর মতিহার ও রাজপাড়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯০ গ্রাম গাঁজা ও ২ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রেজাউল করিম (৪৬), সে নগরীর মতিহার থানার চরশ্যামপুর গ্রামের গোলাম পাঞ্জাতনের ছেলে, মোঃ সুজন আলী (২৪) একই এলাকার মোঃ শাহিন আলীর ছেলে ও মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) গ্রামের মোঃ সাফাতুল্লাহর ছেলে মোঃ রফিকুর (৩০)। 

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানায়, গ্রেফতার রেজাউল করিমের বিরুদ্ধে মতিহার থানায় একটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। সুজন আলীর বিরুদ্ধে কাটাখালী ও মতিহার থানায় একটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা এবং রফিকুরের বিরুদ্ধে মতিহার থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া পলাতক সাকিবের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। পলাতক সাকিবকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পলাতক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ