ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিরল কষ্টি পাথরের মূর্তি ও বিপুল পরিমান মাদক সিরাপ জব্দ

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:৫৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:৫৭:৪৮ অপরাহ্ন
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিরল কষ্টি পাথরের মূর্তি ও বিপুল পরিমান মাদক সিরাপ জব্দ রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিরল কষ্টি পাথরের মূর্তি ও বিপুল পরিমান মাদক সিরাপ জব্দ
রাজশাহীর গোদাগাড়ী, বাঘা ও চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিরল কষ্টি পাথরের চারটি মূর্তি ও একটি ভাঙা অংশসহ প্রায় ১৭০ কেজিরও বেশি প্রত্নমূল্যসম্পন্ন বস্তু এবং ৩৪৩ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকাযোগে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার ফুলতলা সীমান্তের বালুরঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি আভিযানিক দল। এ সময় চারজন ব্যক্তি মাথায় বহন করা বস্তা ফেলে দ্রুত নৌকাযোগে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে পাঁচটি প্রত্নমূল্যসম্পন্ন বস্তু জব্দ করা হয়।

জব্দ করা বস্তুগুলোর মধ্যে রয়েছে ৬২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বৌদ্ধ মূর্তি, ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বাসন্তী মূর্তি, ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তির একটি ভাঙা অংশ এবং ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথর।

অন্যদিকে মঙ্গলবার ভোররাতে বাঘা ও চারঘাট সীমান্তে পৃথক দুই অভিযানে ৩৪৩ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, আলাইপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল বাঘা উপজেলার নাপিতের মোড় ১ নম্বর বাঁধ সংলগ্ন পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে ১৭৩ বোতল ভারতীয় চোকো সিরাপ জব্দ করে। একই দিন ভোর সাড়ে ৩টার দিকে মীরগঞ্জ বিওপির আভিযানিক দল চারঘাট উপজেলার মাহাদীপুর পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদকভর্তি বস্তা ফেলে দ্রুত নৌকা যোগে ভারতের দিকে পালিয়ে যায়। জব্দ করা ফেনসিডিল চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা বিরল কষ্টি পাথরের মূর্তিগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ