ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ধামরাইয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, একই পরিবারের ৪জন দগ্ধ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৪:০০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৪:০০:৩০ অপরাহ্ন
ধামরাইয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, একই পরিবারের ৪জন দগ্ধ ফাইল ফটো
ঢাকার ধামরাই উপজেলার এক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বাদশা মিয়া (৫৬), তার স্ত্রী সুমনা আক্তার (৪৫), ছেলে মোহাম্মদ আরাফাত (২২) ও আবু বক্কর সিদ্দিক (১৬)।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ঢাকার ধামরাই থেকে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে সুমনা আক্তারের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ, তার স্বামী বাদশা মিয়ার ৩ শতাংশ দগ্ধ। এছাড়া আরাফাতের ২ শতাংশ ও আবু বক্কর সিদ্দিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সুমনা আক্তারকে হাসপাতালে ভর্তি করে বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী