ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শহীদ জিয়া শিশু পার্ক ১ কোটি ৮১ লাখ টাকার ইজারা, তবু দখলে অন্যরা ! আবেদন সিটি কর্পোরেশনে

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৫:২৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৫:২৭:৪৬ অপরাহ্ন
শহীদ জিয়া শিশু পার্ক ১ কোটি ৮১ লাখ টাকার ইজারা, তবু দখলে অন্যরা ! আবেদন সিটি কর্পোরেশনে শহীদ জিয়া শিশু পার্ক ১ কোটি ৮১ লাখ টাকার ইজারা, তবু দখলে অন্যরা ! আবেদন সিটি কর্পোরেশনে
রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক অবৈধ দখলমুক্ত করে বৈধ ইজারাদারের কাছে দখল বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে পার্কটির বৈধ ইজারাদার দাবি করে মেসার্স উম্মে রোমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন এ আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে ১৪৩১, ১৪৩২ ও ১৪৩৩ বঙ্গাব্দ মেয়াদের জন্য শহীদ জিয়া শিশু পার্ক ইজারা নিয়ে নিয়ম অনুযায়ী পার্কটি পরিচালনা করে আসছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের ১০ আগস্ট থেকে একটি কথিত সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র পার্কটি অবৈধভাবে দখল করে নেয় এবং বর্তমানে তারাই পার্কটি পরিচালনা করছে।

বৈধ ইজারাদার মোঃ আনোয়ার হোসেন দাবি করেন, ট্যাক্স, ভ্যাট ও আয়করসহ পার্কটির ইজারা মূল্য ১ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকা। তিনি ২০২৪ সালের ১৪ এপ্রিল থেকে বৈধভাবে পার্কটি পরিচালনা করছিলেন। তবে ১০ আগস্ট মোঃ শাকিল ও মোঃ নাসিম তাদের সহযোগীদের নিয়ে জোরপূর্বক পার্কটি দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে এখন পর্যন্ত আমার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

দখলদারের অভিযোগে অভিযুক্ত শাকিলের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দখলদারের অভিযোগে অভিযুক্ত নাসিমের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, বুধবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে পার্কটি পুনরুদ্ধার করে ক্ষতিপূরণ-সহ তাকে বৈধ ইজারাদার হিসেবে দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও ড. আ ন ম বজলুর রশীদ বলেন, শহীদ জিয়া শিশু পার্ক দখলের বিষয়টি আমার জানা নেই। ইজারাদার যদি আবেদন করে থাকেন, তাহলে আবেদনটি কাল পাশুর মধ্যে আমার কাছে আসবে। বিষয়টি যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাজশাহী মহানগরের নওদাপাড়া এলাকায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্কটি ২০০৬ সালে চালু হয়। এটি নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী