ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে সিরাপ, মদ ও ট্যাবলেট উদ্ধার

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:২৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:২৪:২৪ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে সিরাপ, মদ ও ট্যাবলেট উদ্ধার রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে সিরাপ, মদ ও ট্যাবলেট উদ্ধার
রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ, মদ, ট্যাবলেট, পাতার বিড়ি ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত চারঘাট, গোদাগাড়ী ও দামকুড়া থানাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বুধবার বিকালে বিজিবি-১, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, বুধবার সকাল পৌনে ৯টায় নগরীর দামকুড়া থানার হঠাৎপাড়া এলাকায় চরমাজারদিয়া বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১৯৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় চারঘাট থানাধীন ইউসুফপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৭ পিস ভারতীয় ESKUF
সিরাপ জব্দ করে। 

এদিন রাত সাড়ে ১২টায় গোদাগাড়ী থানার হনুমন্তনগর পদ্মা নদীর চরে সাহেবনগর বিওপির সদস্যরা সন্দেহভাজন মাদক কারবারিকে ধাওয়া দিলে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এক ব্যাক্তি। পরে নৌকায় তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি টিনের নৌকা জব্দ করা হয়। 

একই রাত রাত পৌনে ২টায় চারঘাট থানাধীন টাঙ্গন পাকা রাস্তা এলাকায় ইউসুফপুর বিওপির আরেকটি আভিযানিক দল পরিত্যাক্ত অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে। 

জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিস ও মাদকদ্রব্য দামকুড়া ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী