ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অন্তর্বাস পরে ক্রিকেট খেলে রোষানলে টাইগার

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৮:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৮:২৭:৩০ অপরাহ্ন
অন্তর্বাস পরে ক্রিকেট খেলে রোষানলে টাইগার অন্তর্বাস পরে ক্রিকেট খেলে রোষানলে টাইগার
অন্তর্বাস পরে ক্রিকেট খেলছেন টাইগার শ্রফ। সমাজমাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। তার জন্য অভিনেতার দিকে ধেয়ে আসে ব্যঙ্গ, কটাক্ষ। ‘উন্মুক্ত অবস্থায় কে এই ভাবে ক্রিকেট খেলে?’ এমন নানা মন্তব্য তাঁর দিকে ধেয়ে আসে। এ বার সেই মন্তব্যের জেরে নিজের মধ্যেই বদল আনলেন টাইগার। সেই সঙ্গে জবাবও দিলেন বলি তারকা।

গায়ে সুতো নেই, নিম্নাঙ্গে শুধু অন্তর্বাস। সে ভাবেই রাস্তায় ক্রিকেট খেলছেন টাইগার। বলিউডে শরীর সচেতন তারকাদের মধ্যে অন্যতম তিনি। সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘বাগী ৪’-এর শুটিং শুরু করেছেন। তাঁর অনুরাগীও অসংখ্য। কিন্তু এমন উন্মুক্ত ভিডিয়ো দেখেই ওঠে নিন্দার ঝড়। এক নেটাগরিক খোঁচা দিয়ে লিখেছিলেন, “পোশাক পরেও তো ক্রিকেট খেলা যায়। শরীর দেখাতে চাইছেন?” এই সমস্ত কটাক্ষ ও নিন্দাকে বেশ গুরুত্ব দিয়েছেন অভিনেতা। তা তাঁর বৃহস্পতিবারের পোস্টেই স্পষ্ট হয়ে গেল।

এই দিনের ভিডিয়োয় অন্য রূপে ধরা দিলেন টাইগার। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকলেও, নিম্নাঙ্গে আর অন্তর্বাস নয়। এই দিন ট্র্যাক প্যান্ট পরে ক্রিকেট খেললেন তিনি। সেই ভিডিয়ো নিজেই ভাগ করে নিলেন অভিনেতা। তার সঙ্গে ক্যাপশনে লিখলেন, “ট্র্যাক প্যান্টেও আমার একই অবস্থা।” যদিও এই মন্তব্য নিছকই রসিকতা করে করেছেন টাইগার শ্রফ।

উল্লেখ্য, টাইগার শ্রফের সিক্স প্যাকের ভক্ত অনেকেই। মহিলারা মুগ্ধ। আর পুরুষদের কাছে তিনি অনুপ্রেরণা। তাই অন্তর্বাস পরলেও অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভরিয়েছেন। অভিনেতাকে শেষ দেখা গিয়েছে ‘সিংহম এগেন’ ছবিতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী