ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালাল ইরান!

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:৩৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:৩৩:২৮ অপরাহ্ন
মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালাল ইরান! ছবি: সংগৃহীত
আমেরিকার তেলবাহী জাহাজে ফের হামলা চালাল ইরান। এ বার ইরাকের জলসীমার ভিতরে প্রবেশ করে এই হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। হামলায় নিহত হয়েছেন এক ভারতীয়ও। তবে তাঁর নাম পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

ইরাকের খোর আল জুবের বন্দরের কাছে হামলা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন জাহাজ ‘সেফসি বিষ্ণু’-র উপর। জানা যাচ্ছে, ট্যাঙ্কারটিতে সেই সময় অন্তত ২৮ জন ছিলেন। তাঁদের মধ্যে এক জন হামলায় নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে ইরাকের বসরা শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বাগদাদের ভারতীয় দূতাবাস জানাচ্ছে, ‘সেফসি বিষ্ণু’-তে ওই হামলায় এক ভারতীয় নিহত হয়েছেন। জাহাজটিতে আরও ১৫ জন ভারতীয় নাগরিক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে বলে জানাচ্ছে দূতাবাস।

কী ভাবে হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে পিটিআই জানাচ্ছে, একটি ‘আত্মঘাতী নৌকা’ দিয়ে ওই হামলা চালিয়েছে তেহরান। যদিও অপর একটি সূত্রের দাবি, জলের নীচে থাকা ড্রোন (আন্ডারওয়াটার ড্রোন) দিয়ে হামলা চালানো হয়েছে। ‘সেফসি বিষ্ণু’র পাশাপাশি আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। দ্বিতীয় জাহাজটি ভিন্ন সংস্থার এবং মলটার পতাকাবাহী। ইতিমধ্যে ওই হামলার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে বিস্ফোরণের পরে আগুন জ্বলছে ট্যাঙ্কারগুলিতে।

ইরাকের বন্দরগুলির ডিরেক্টর জেনারেল ফারহাদ আল-ফারতৌসি জানান, হামলায় অন্তত এক জন নিহত হয়েছেন। কী দিয়ে হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সমুদ্রের তলা দিয়ে হামলার কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী