ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সংঘর্ষ থামানোর জন্য মানতে হবে তিন দফা শর্ত! ঘোষণা ইরানের

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
সংঘর্ষ থামানোর জন্য মানতে হবে তিন দফা শর্ত! ঘোষণা ইরানের ছবি: সংগৃহীত
সংঘর্ষ থামানোর জন্য এ বার তিন দফা শর্তের কথা জানিয়ে দিল ইরান। তেহরানের দাবি, এই সংঘর্ষ শুরু করেছে আমেরিকা এবং ইজরায়েল। এখন সংঘর্ষ থামাতে হলে তিন দফা শর্ত পূরণের কথা বলেছে ইরান। তাদের দাবি, ইরানকে তার ‘ন্যায্য অধিকার’ থেকে বঞ্চিত করা যাবে না। ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরানের দাবি, আমেরিকা এবং ইজরায়েলকে এটি নিশ্চিত করতে হবে যে তারা আগামী দিনে ইরানে আর আক্রমণ করবে না।

সংঘর্ষ থেমে যাওয়ার পরে ইজরায়েল আবার ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। ‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হচ্ছে। আগামী দিনে কোনও পরিস্থিতিই যাতে আমেরিকা বা ইজরায়েলি বাহিনী তাদের উপর আক্রমণ না করে, তা নিশ্চিত করতে চাইছে ইরান। সংঘর্ষ বিরতির শর্ত হিসাবে আমেরিকার কাছ থেকে সেই প্রতিশ্রুতিই চাইছে তারা। তবে আমেরিকা তাদের এমন কোনও প্রতিশ্রুতি দিতে চাইছে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই দাবি মানার জন্য ইজরায়েলকেও কতটা জোর দিতে পারবে আমেরিকা, সেটিও প্রাথমিক ভাবে অস্পষ্ট।

বুধবার রাতেই সংঘর্ষবিরতির তিন শর্তের কথা সমাজমাধ্যমে পোস্ট করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর বক্তব্য, সংঘর্ষ থামানোর একমাত্র উপায় হল— ইরানের ন্যায্য অধিকার নিশ্চিত করা, ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতেও আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দেওয়া। পেজেশকিয়ানের এই বার্তার পরে আমেরিকা এবং ইজরায়েল সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ‘ব্লুমবার্গ’। তবে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

সংঘর্ষ শুরুর প্রাথমিক পর্বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই পরিস্থিতি অন্তত এক মাস ধরে চলতে পারে। তবে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে সংঘর্ষ আর বেশি দিন টানতে চাইছে না, তা গত কয়েক দিন ধরেই ট্রাম্পের মন্তব্যে উঠে এসেছে। বুধবার তা আরও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “ইরানে যুদ্ধ শীঘ্রই শেষ হবে।” একই সঙ্গে ট্রাম্পের এ-ও দাবি করেন, ‘‘সংঘর্ষ খুব ভাল চলছে। আমরা সময়ের চেয়ে অনেকটা এগিয়ে আছি। যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পেরেছি।’’

যদিও গত দেড় সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে আমেরিকারও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত মার্কিন বাহিনীর অন্তত ছ’জন নিহত হওয়ার খবর মিলেছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আমেরিকার অন্তত ১৭টি সামরিক এবং অসামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি নিউ ইয়র্ক টাইম্‌স-এর। এ অবস্থায় ট্রাম্পের সংঘর্ষ থামানোর ইঙ্গিত এবং পেজেশকিয়ানের তিন দফা শর্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী