ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৮:১৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৮:১৮:৫৫ অপরাহ্ন
দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার অসহায় হতদরিদ্র ৩ হাজার ৮৫ পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে পৌরসভার গুদাম থেকে বিতরণ কর্মসূচি শুরু হয়।

বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক লায়লা নূর তানজু, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ শাহাবুল হক, কার্যসহকারী, রতন কুমার ঘোষ, হিসাব রক্ষক, মোঃ হাবিবুর সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভিজিএফ কর্মসূচির আওতায় দুর্গাপুর  উপজেলার জন্য মোট ৭৮.৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী দুর্গাপুর পৌরসভার ও  উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।

দুর্গাপুর পৌরসভার ৩০৮৫ কার্ডের বিপরীতে ৩০.৮৫০ মেঃটন, নওপাড়া ইউপির  ৮৪৪ কার্ডের বিপরীতে ৮.৪৪০ মেঃটন, কিসমত গণকৈড় ইউপির ৬৩৪ কার্ডের বিপরীতে ৬.৩৪০ মেঃটন, পানানগর ইউপির ৫৪২ কার্ডের বিপরীতে ৫.৪২০ মেঃটন, দেলুয়াবাড়ি ইউপির ৭৪৫ কার্ডের বিপরীতে,৭.৪৫০ মেঃটন, ঝালুকা ইউপির  ৭১৫ কার্ডের বিপরীতে ৭.১৫০ মেঃটন, মাড়িয়া ইউপির ৪৯৯ কার্ডের বিপরীতে ৪.৯৯০ মেঃটন, জয়নগর ইউপির ৮৩৪ কার্ডের বিপরীতে ৮.৩৪০ মেঃটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ