ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নতুন করে বিক্ষোভ হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি আইআরজিসির

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৩:৪১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৩:৪১:০৩ অপরাহ্ন
নতুন করে বিক্ষোভ হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি আইআরজিসির ছবি: সংগৃহীত
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, দেশে নতুন করে বিক্ষোভ শুরু হলে তা আগের তুলনায় আরও কঠোরভাবে দমন করা হবে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে “শত্রুপক্ষ” আবারও দেশে ভয় সৃষ্টি ও রাস্তায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বাহিনীটি আরও জানায়, যদি নতুন করে অস্থিরতা বা বিক্ষোভ শুরু হয়, তাহলে তা দমনে তারা গত ৮ জানুয়ারির অভিযানের চেয়েও শক্ত প্রতিক্রিয়া দেখাবে।

এর আগে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালানো হয়েছিল, যাতে হাজারো মানুষ নিহত হয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের জনগণ শেষ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র সরকারকে উৎখাত করবে কিনা তা তিনি নিশ্চিত নন, তবে সেই পরিস্থিতি তৈরি করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাজ করছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাউকে পানির কাছে নেওয়া যায়, কিন্তু তাকে জোর করে পানি খাওয়ানো যায় না।

তিনি বলেন, ইসরায়েল ইরানের জনগণকে রাস্তায় নামার সুযোগ তৈরি করতে বিমান হামলাসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের শক্তিশালী সামরিক সংগঠন আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ওপর ভারি আঘাত হানছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী