ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩২:২৬ অপরাহ্ন
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়া একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান ইরাকে বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ হতাহতের খবর নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, পশ্চিম ইরাকে বিধ্বস্ত সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন।
 
সেন্টকম জানিয়েছে, বিমানটিতে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
 
সেন্টকম আরও জানায়, বিমান বিধ্বস্তের কারণ এখনও তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি।
 
এর আগে মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দুর্ঘটনাটি ‘শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে (ফ্রেন্ডলি ফায়ার)’ ঘটেনি। বিবৃতিতে বিমানটিকে ‘লস’ বা ‘ক্ষতি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। 

মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ঘটনায় দু’টি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি নিরাপদে অবতরণ করে এবং অন্যটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়।
 
আরও এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনায় জড়িত অন্য বিমানটিও একটি কেসি-১৩৫ ট্যাঙ্কার ছিল। সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী