ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৯:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৯:৩২:৩০ অপরাহ্ন
তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার আনন্দনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা-এর আনন্দনগর এলাকায় ২ নম্বর শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন-এর বৌলাই নদীর উত্তর পাড়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফাহিমা বেগম (৪৫), স্বামী শওকত আলী, গ্রাম সোলেমানপুর এবং মো. ময়না মিয়া (৪৫), পিতা মৃত আব্দুল আজিজ, গ্রাম নিশ্চিন্তপুর।

পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এসআই পংকজ দাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় এসআই পংকজ দাশ বাদী হয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১৮, তারিখ: ১২ মার্চ ২০২৬)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ