ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৫:৫৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৫:৫৬:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীতে বিপুল পরিমান কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপসহ মোঃ রহিদুল ইসলাম ওরফে জুয়েল হক (২৪), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাত আড়াইটায় নগরীর দামকুড়া থানার আলীমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। 

গ্রেফতার মাদক কারবারী মোঃ রহিদুল ইসলাম ওরফে জুয়েল হক (২৪), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, শুক্রবার গভীর রাতে নগরীর আলীমগঞ্জ এলাকার জবির মোড়ে অভিযান চালিয়ে ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ-সহ জুয়েলকে আটক করা হয়েছে। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। 

এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ১২ মার্চ রাত সাড়ে ১০টায় নগরীর দামকুড়া থানার হরিপুর জাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ শাহীন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে কর্ণহার থানার হুজুরীপাড়া ইউনিয়নের ঘিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে মোঃ দুলাল মোল্লা (৩৯) নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং দুলাল মোল্লার কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার দুলাল মোল্লার বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া ও পবা থানায় তিনটি মাদক মামলাসহ মোট চারটি মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শুক্রবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার