ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১০:৩৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১০:৩৭:১৬ অপরাহ্ন
প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পরিকল্পিত চুরির ঘটনায় এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) দিনগত রাত পৌনে ২টায় গোদাগাড়ী থানাধীন কালিয়াঘাটা দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মুরশেদ আলী আকাশ (২৫), সে ওই এলাকার এলাকার মনিরুল ইসলামের ছেলে ও মোছাঃ জয়নব সিফা (২৩), সে একই এলাকার প্রবাসী মারুফ আলীর স্ত্রী।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গ্রেফতার দুইজন পাশাপাশি বাড়িতে বসবাস করায় তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পরিকল্পনা করে গত (১৩ মার্চ) রাত ৮টার দিকে চুরি সংঘটিত করে। ওই সময় বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের আব্দুল মতিন (৫৮) ও তার স্ত্রী পাশের মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে অভিযুক্ত মুরশেদ আলী আকাশ গোপনে তাদের বাড়িতে প্রবেশ করেন। রাত ৮টা থেকে ৯টার মধ্যে তিনি জয়নব সিফার সহযোগিতায় শয়নকক্ষের বাক্স ও আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একু চুরির মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ কালিয়াঘাটা দাসপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এ সময় আকাশের বসতবাড়ির ছাদের স্টোররুম থেকে ১ জোড়া স্বর্ণের বালা, ৩টি স্বর্ণের চেইন, ৪ জোড়া কানের দুল, ৫টি স্বর্ণের আংটি ও ১ জোড়া রুপার নূপুর উদ্ধার করা হয়। এছাড়া জয়নব সিফার কাছ থেকে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের রবিবার সকালে বিজ্ঞ আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী