ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব’! বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল আইআরজিসি

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:১৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:১৮:৩২ অপরাহ্ন
‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব’! বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল আইআরজিসি ফাইল ফটো
ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে থাকলে তাঁকে খুঁজে বার করে মারা হবে। রবিবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংঘাতের ষোড়শতম দিন, রবিবারও ইজরায়েলে হামলা জারি রেখেছে তারা। নেতানিয়াহু কোথায়, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তার মাঝেই ইজরায়েলের দফতর জানিয়েছে, তিনি সুস্থ রয়েছেন। এ বার ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল।

রবিবার ইরানের রেভোলিউশনারি গার্ড বিবৃতি দিয়ে বলে, ‘‘যদি ওই শিশু-হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তা হলে তাকে খুঁজে বার করে সর্বশক্তি প্রয়োগ করে মারব।’’

সম্প্রতি নেতানিয়াহুর বক্তব্যের একটি ভিডিয়ো নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে ইজ়রায়েল এবং আমেরিকা। তার পরে প্রথম বার নেতানিয়াহুর সাংবাদিক বৈঠকের ভিডিয়ো প্রকাশ করে তাঁর দফতর। সংঘাত শুরু হওয়ার পরে প্রথম বার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দেন। ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘‘ইরান এবং হিজবুল্লাকে আমরা ধ্বংস করেই ছাড়ব।’’

ভিডিয়ো দেখে কারও মনে হয়, নেতানিয়াহুর একটি হাতে ছ’টি আঙুল রয়েছে। তার পরেই প্রশ্ন ওঠে, তবে কি ওই ভিডিয়ো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। সংঘাতের আবহে নেতানিয়াহুর সুস্থতা নিয়ে জল্পনা তৈরি হয়। আমেরিকার কট্টর রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যানডেস আওয়েনস সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, ‘বিবি কোথায়? কেন তাঁর দফতর ভুয়ো ভিডিয়ো প্রকাশ করছে এবং ডিলিট করছে, কেন হোয়াইট হাউসে এত আতঙ্ক?’ প্রসঙ্গত, নেতানিয়াহুর ডাকনাম বিবি।

এর পরেই তুরস্কের সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সি-কে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, ‘‘ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সুরক্ষিত রয়েছেন। সুস্থ রয়েছেন।’’

অন্য দিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা বেঁচে রয়েছেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘‘শুনেছি উনি বেঁচে নেই।’’ একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন দাবি করে, মোজতবা পায়ে গুরুতর চোট পেয়েছেন। শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত লেগেছে। এই জল্পনার মাঝে মোজ়তবা ঘোষণা করেন, ‘‘আমাদের শহিদদের রক্ত ব্যর্থ হতে দেব না।’’ এ বার তাঁর বাহিনী হুঁশিয়ারি দিল নেতানিয়াহুকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী