ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২৩:০৬ অপরাহ্ন
অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবি: সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে সেরা ছবি হিসেবে পুরষ্কৃত হয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কারের জাঁকজমকপূর্ণ আসরে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরষ্কার জিতেছে।

লিওনার্দো ডিক্যাপ্রিওকে হারিয়ে এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। আর সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন জেসি বাকলি। 

পুরস্কার গ্রহণ করে কৃষ্ণাঙ্গ অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাইকেল বলেন, ‘তাঁরা আমার আগে শুরু করেছিলেন বলেই আমি আজ এখানে আসতে পেরেছি।’

অন্য গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে সেরা আন্তর্জাতিক সিনেমা হয়েছে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। গত বছর কান উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা পেয়েছে ফ্যামিলি ড্রামাটি।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি মুলিগান। গত বছরের আলোচিত হরর সিনেমা ‘ওয়েপনস’-এর জন্য পুরস্কার পেলেন তিনি। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন শন পেন। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে কর্নেল স্টিভেন জে লকজ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি পেলেন তিনি। এটি তাঁর তৃতীয় অস্কার। তবে এদিন পুরস্কার গ্রহণ করতে আসেননি তিনি।

এ ছাড়া নেটফ্লিক্সের আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল সিনেমা ‘কে–পপ ডেমন হানস্টর্স’ এর গান ‘গোল্ডেন’ জিতেছে সেরা সঙ্গীতের পুরস্কার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী