ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৪:৩১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৪:৩১:৪৬ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ
রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করেছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈঁশা। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি যোগদান করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এবং নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবিব  এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আল. মতিন, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ, কে, এম, আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:) মো: আলেফ আলী।

এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা পশ্চিম এর সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানের সুমন, মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বে”ছাসেবক দলের আহ্বায়ক নির তারেক এবং সদস্য সচিব সাদুৎ জামান জনি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীগণ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈঁশা বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন সংগ্রামে সকল অংশগ্রহণ দেখে এবং জেলা পরিষদের উন্নয়ন করতে পারবেন বলে তিনি মনে করেন।

তিনি জানান, তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এ জন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। তিনি পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠান এর উন্নয়ন, খাল খনন ও মনিবাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের আওতাভুক্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা মাধ্যমে জনগণের সেবা করে যাবেন বলে প্রতিশ্রুতিও দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী