ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

ইতিহাসের দীর্ঘতম নো বল

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০২:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০২:৪৫:২১ অপরাহ্ন
ইতিহাসের দীর্ঘতম নো বল ছবি: সংগৃহীত
পাকিস্তানের ফাস্ট বোলার আসাদ আখতার খুবই অদ্ভুতুড়ে নো বল করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ ম্যাচে এমন দৃশ্য দেখা গেছে।

পেশাওয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে লাহোর ব্লুসের বিপক্ষে করাচি ব্লুসের হয়ে ওই ওভারে আসাদ ২১ রান দেন। দুটি ওয়াইড ও দুটি নো বলও দেন তিনি। নো বলের একটিতে তার সামনের পা বোলিং ক্রিজ থেকে অনেক দূরে ছিল। তাতে অনেকেই ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করা মোহাম্মদ আমিরের কুখ্যাত নো বলের স্মৃতিচারণ করেছেন। ওইবার পাকিস্তানের পেসার স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন।

একজন এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি কাপে আসাদ আখতারের নো বল কেবল বড়ই ছিল, এটা ছিল আতঙ্কিত হওয়ার মতো বড়। এই বল তাৎক্ষণিকভাবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সময়ে মোহাম্মদ আমিরের করা কুখ্যাত নো বলের স্মৃতি ফিরিয়ে আনে।’

তিনি আরও বলেন, ‘একই ওভারে দুটি ওয়াইড ও দুটি নো বল। সবগুলোই ছিল দাগের বাইরে, এর মধ্যে একটি এতটাই দূরে? এই ধরনের ডেলিভারি গুরুতরভাবে প্রশ্ন তুলছে। পাকিস্তান ক্রিকেট এমন দৃশ্য আগেও দেখেছে।’

আরেকজনের মতে, এত লম্বা নো বল আগে কখনো দেখেননি। তার কথা, ‘এটাই কি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা নো বল? করাচি ব্লুর আসাদ আখতার পাকিস্তান টি-টোয়েন্টি কাপে বড় ওভারস্টেপ করেছেন।’

স্পট ফিক্সিংয়ের অভিযোগ করে আরেকজন লিখেছেন, ‘২৫ বছর বয়সী পাকিস্তানি পেসার তাদের চলমান টি-টোয়েন্টিতে আসাদ আখতার চলমান শীর্ষ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে যে বল করেছেন, তা নিঃসন্দেহে সন্দেহজনক। আবারো স্পট ফিক্সিং!’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২