ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৪:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৪:৩২:১৩ অপরাহ্ন
ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ছবি: সংগৃহীত
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সোমবার রাতে এক হামলায় লারিজানি নিহত হয়েছেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ইসরায়েল কাৎজ দাবি করেছেন, লারিজানির পাশাপাশি আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার সোলাইমানিকেও সোমবার রাতে হত্যা করা হয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে কাৎজ বলেন, চিফ অব স্টাফের কাছে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি এবং বাসিজের প্রধান সোলাইমানিকে গত রাতে হত্যা করা হয়েছে।

ইসরায়েলের দাবির বিষয়ে এএফপির প্রতিবেদনে ইরানি কর্তৃপক্ষের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি। লারিজানির এক্স পোস্টের বরাত দিয়ে মঙ্গলবার সকাল ১০টা ৫৪ মিনিটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। এতে বলা হয়েছে, লারিজানি ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প দাবি করেছিলেন, ইরানজুড়ে লাখ লাখ মানুষের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী সমাবেশের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা। এর জবাবে এক্স পোস্টে লারিজানি লিখেন, ‘এপস্টেইন দ্বীপের অবশিষ্টাংশদের বিরুদ্ধে ইরানি জনগণের ঐতিহাসিক বিজয় অতি নিকটে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী