ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

রাজশাহীতে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, সতর্ক থাকা জরুরি

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১২:১৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১২:১৬:৩২ অপরাহ্ন
রাজশাহীতে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, সতর্ক থাকা জরুরি রাজশাহীতে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, সতর্ক থাকা জরুরি
রাজশাহীতে কয়েক দিন ধরেই বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমজনিত সমস্যায় ভুগছেন মানুষ, বাড়ছে ডায়রিয়া, জন্ডিস ও আমাশয়ের মতো রোগ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু তাপপ্রবাহের মধ্যে পড়ে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 
নগরীর রিকশাচালক নবাব বলেন, ‘ঈদের ছুটির কারণে এমনিতেই যাত্রী কম, তার ওপর প্রচণ্ড গরমে বাইরে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তবু সংসার চালাতে রোদে বের হতে হচ্ছে।’
 
বিনোদপুর এলাকার আখের রস বিক্রেতা বাবু বলেন, ‘গরমে লোকজন কম বের হচ্ছেন। তবে বিকেলের পর থেকে ভিড় বাড়ে, তখন রস বিক্রিও বাড়ে।’
 
আখের রস খেতে আসা রনি বলেন, ‘এই গরমে শরীর ঘামে ভিজে গেছে। ঘামের ঘাটতি পূরণ করতেই আখের রস খাচ্ছি। কিছুক্ষণ আগেই লেবুর শরবতও খেয়েছি।’
  
আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে সর্বশেষ ৩ জুন ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এরপর থেকে তাপমাত্রা বাড়তে থাকে। গেল কয়েক দিনে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
 
আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা লতিফা হেলেন বলেন, ‘তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। এ হিসেবে রাজশাহীতে বর্তমানে মৃদু তাপপ্রবাহ চলছে।’
 
তিনি আরও জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ অবস্থায় সবার সতর্ক থাকা জরুরি। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের বেশি যত্নে রাখা দরকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫