ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৫:৪৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৫:৪৩:৪৪ অপরাহ্ন
জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ
নিষিদ্ধ সংগঠনের প্রভাবশালী নেতাকর্মীদের জামিনে মুক্তির পরপরই অন্য মামলায় গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশনা প্রত্যাহারের দাবিতে রাজশাহী রেঞ্জ

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। 

নির্ধারিত সাত দিনের মধ্যে নির্দেশনা প্রত্যাহার না করলে হাইকোর্টে রিট দায়েরের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) আসকের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান যৌথভাবে এ নোটিশ পাঠান। সংস্থাটির সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির জানান, যথাযথ প্রক্রিয়ায় নোটিশটি ডিআইজির কাছে পৌঁছানো হয়েছে এবং তারা আশা করছেন, তিনি আইনানুগ পদক্ষেপ নিয়ে বিতর্কিত নির্দেশনা প্রত্যাহার করবেন।

নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা একটি বিশেষ দাপ্তরিক নির্দেশনায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন-যেসব নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী বা পুনর্গঠন করতে এবং মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম, তাদের জামিনের পরপরই অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়, যেসব নেতাকর্মী এ ধরনের সক্রিয় ভূমিকা পালনে সক্ষম নন, তাদের ক্ষেত্রে আপাতত জামিনের পর গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই। এই নির্দেশনা রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের (এসপি) উদ্দেশে পাঠানো হয়।

এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এ বিষয়ে আমি আর কোনো বক্তব্য দিতে চাই না। আমার যা কিছু করণীয়, তা আইনগতভাবেই করব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী