ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার বাঘায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সুরা আহযাব অর্থ সহ! লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮ পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময়

নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৯:৩৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৯:৩৬:২৫ অপরাহ্ন
নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু
নাটোরের লালপুরে সিমেন্ট ক্রয় বিক্রয় কে কেন্দ্র করে সিমেন্ট ব্যবসায়ীর রডের আঘাতে আব্দুস সামাদ(৪০) নামের এক ক্রেতার মৃত্যু হয়েছে।

নিহত সামাদ উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সিমেন্ট কেনাবেচা কে কেন্দ্র ব্যবসায়ী রুহুল আমিনের সাথে ক্রেতা আব্দুস সামাদের কথা-কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিন রড দিয়ে মাথায় আঘাত করলে আব্দুস সামাদ গুরুতর আহত হন।

আহত অবস্থায় আব্দুস সামাদ কে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল  ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে  তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা মোমিন মন্ডল বাদী হয়ে লালপুর থানায় ব্যবসায়ী রুহুল আমিন ও তার ছোট ভাই তরিকুল ইসলাম সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের প্রেক্ষিতে আসামী তরিকুল কে আটক করা হয়েছে। অপর আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার

খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার