ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি

নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৯:৪৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৯:৪৪:০৭ অপরাহ্ন
নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী
নওগাঁর নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে একটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। উপজেলার মাকলাহাট দাখিল মাদ্রাসায় মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অফিস সহায়ক ও আয়া পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এলাকার মানুষের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে এ নিয়োগ নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার  দুপুর একটার দিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক মাদ্রাসায় উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম শুরু করতে গেলে স্হানীয় লোকজন এসে বাধা দেয়। তাদের দাবি নতুন করে কমিটি গঠন করে এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম পালিয়ে যান। পরে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

এলাকাবাসীর  দাবি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও নতুন কমিটির সভাপতির যোগসাজশে পকেট কমিটি গঠন করেন তারা। কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়েই ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আজ সেই বিজ্ঞপ্তির নিয়োগ চলছিল যা বন্ধ করা হয়েছে।

মাদ্রাসা অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম বিভিন্ন নিয়োগ প্রার্থীর কাছ থেকে অনৈতিক লেনদেন করেছেন। আমি অভিভাবক সদস্য হিসেবে কমিটিতে রয়েছি  তা আমাদের জানাতে দেরি করেছে। এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করে নিয়োগের আহ্বান জানান তিনি। 

মাদ্রাসার সুপার নজরুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতার চাপে নিয়োগ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে নিয়োগ সম্পন্ন করা হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক বলেন, মাদ্রাসার অভ্যন্তরীন কারণে নিয়োগ বন্ধ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার