ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে উদযাপন করা হচ্ছে ঈদ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:২৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:২৩:১৯ অপরাহ্ন
চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে উদযাপন করা হচ্ছে ঈদ ছবি: সংগৃহীত
এক ব্যতিক্রমী ঘটনা ঘটল চাঁদপুরে। যখন ঈদ উদযাপনের জন্য মানুষ গ্রামের বাড়ির পথে, তখন মাইকে ঘোষণা দিয়ে চাঁদপুরের সাদ্রা গ্রামে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপন করে আসছিলেন তারা। কিন্তু এবার ঘটল তার ব্যতিক্রম।

সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন। 

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’

সাদ্রা গ্রামের একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। তার যুক্তি, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে। 
 
প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক বলেন, ‘মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখলাম, সেখানে সত্যিই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।’

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী