ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:২৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:২৫:৪৫ অপরাহ্ন
শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের ছবি: সংগৃহীত
দু’চোখের পাতা বুজলেই তো আর ঘুম আসে না। চিকিৎসেকরা বলেন, সুস্থ থাকতে হলে পর্যাপ্ত ঘুম জরুরি। সেই ঘুমটা ভাল হওয়া দরকার। অনেকেরই রাতে বিছানায় গা এলিয়ে দিলেও ঘুম হয় না ঠিকমতো। কারও আবার মাঝে মাঝে ঘুমও ভেঙে যায়। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কারও আবার রাত গড়িয়ে ভোর হয়ে এলে তবেই দু’চোখের পাতা এক হয়।

দিনের শেষে আরামে ঘুমোতে চাইলে শোয়ার ঘরেই ছোটখাটো বদল আনুন। এতে শুধু দ্রুত ঘুম আসবে না, নিদ্রা হবে সুখেরও। সাধারণ কৌশল কতটা কাজের নিজেই পরখ করে দেখতে পারেন—

ঘুমপাড়ানি আলো: অনেকে মনে করেন অন্ধকারেই ঘুম ভাল হয়। কেউ আবার মৃদু আলো ছাড়া ঘুমোতে পারেন না। এটা যার যার ব্যক্তিগত অভ্যাস। ঘুম আনতে হালকা আলো জ্বালিয়ে রাখতে পারেন। তবে মোবাইল স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট বা নীল আলো কিন্তু ঘুমের পথের বাধা। ‘ব্লু লাইট’ ঘুম পাড়াতে সাহায্যকারী মেলাটোনিন নিঃসরণে বাধা তৈরি করে। ফলে মস্তিষ্কে সঙ্কেতই পৌঁছোয় না যে এবার ঘুমোনো দরকার।তাই শোয়ার সময় মোবাইলটিও সরাতে হবে।

আরামের বিছানা: বেড়াতে গেলে হোটেলের ঘরের বিছানা যেন চুম্বকের মতো আকর্ষণ করে। দুধ-সাদা চাদর, নরম গদি, আরামদায়ক বালিশ— সেখানে গা এলিয়ে দিতে ইচ্ছা হওয়াই স্বাভাবিক। তবে বাড়িতেও কিন্তু সেই আবহ তৈরি করা যায়। পরিষ্কার সাদা সুতির চাদর টান টান করে পেতে রাখুন। আরামদায়ক বালিশ সাজিয়ে বিছানা আর গায়ে দেওয়ার নরম চাদর পরিপাটি করে রাখুন।

গন্ধেই স্বস্তি: কিছু কিছু গন্ধও স্নায়ুর উপর প্রভাব ফেলে। কৃত্রিম নয় বরং ব্যবহার করতে পারেন এসেনশিয়াল অয়েল। এই ধরনের তেল ফুল-পাতা, শিকড়, উদ্ভিজ্জ নির্যাস থেকে তৈরি হয়। আবার, ঘরের ভিতরে সুগন্ধী বাষ্পীভূত হওয়ার যন্ত্রে ১-২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও দিয়ে রাখতে পারেন। ল্যাভেন্ডার অয়েল মন শান্ত করে। মৃদু সুবাসে মন ভাল লাগে।সিডারউড অয়েলও ঘুম আনার জন্য ভাল।

ঘর থাক পরিচ্ছন্ন: ঘরদোর অগোছালো থাকলে তা শুধু দেখতেই বিশ্রী লাগে না, মনের উপরও প্রভাব পড়ে। ঘর পরিচ্ছন্ন থাকলে তা চোখ এবং মনে আরাম আনে। শোয়ার ঘরটি তাই গোছগাছ করে রাখা ভাল।

তাপমাত্রা: ঘরের আবহ আরামদায়ক হওয়া দরকার। খুব ঠান্ডা বা বেশি গরম কোনওটাই কাম্য নয়। বাতানুকূল যন্ত্র চালালে সেটি ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট রাখুন, যাতে ঘরে ঢুকলে আরাম বোধ হয়।

ঘরের ছোটখাটো বদল ছাড়াও, ঘুম আনতে সাহায্য করে সঠিক খাওয়া এবং হালকা শরীরচর্চা। বেশি রাতে খাওয়া ঠিক নয়। গুরুপাক খাবার এড়িয়ে চলাই ভাল। প্রতি দিন একই সময়ে ঘুমোতে যাওয়ার অভ্যাসও অনিদ্রার সমস্যা দূর করতে করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী