ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় ঢাকার নিন্দা নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৩৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৩৭:১০ অপরাহ্ন
নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সহায়তা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দকৃত এ সহায়তা উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ করা হয়েছে। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সবাইকে সাথে নিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার