ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় ঢাকার নিন্দা নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৫৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৫৩:৪২ অপরাহ্ন
নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিত পোস্টার, ফেস্টুন দেখা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা এসব পোস্টার ও ফেস্টুন সাঁটিয়েছেন। 

পোস্টার ও ফেস্টুনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি  তাঁরা রাজনৈতিক দলের ছবি ও নিজের রাজনৈতিক পদবি উল্লেখ করেছেন। কেউ কেউ নির্বাচনের কথা উল্লেখ না করে শুধু পদবি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন।  

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ামতপুর উপজেলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি ষষ্ঠ ও শেষ ধাপের ষষ্ঠ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে আগামী বছরের শুরুতেই এই উপজেলায় সপ্তম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো শুরু করেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, এর আগের নির্বাচনে আগে  যারা শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ফেস্টুন টাঙিয়েছিল এবার তাঁদের দেখা যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অনেক নতুন নতুন মুখকে দেখা যাচ্ছে। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বাজার, রাস্তার মোড় ও জনগুরুত্ব স্থানে সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। উপজেলার ভাবিচা বাজারে অন্তত ১০জন প্রার্থীর পোস্টার ও ফেস্টুন দেখা গেছে। এসব পোস্টার লাগানোর ফলে ভোটারদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। 

ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, 'আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে  চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা আছে। সেটা জানানোর জন্য ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি ভাবিচা ইউনিয়নের ভোটাররা ভালোবেসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।'

তিনি আরও বলেন, 'জনগণ ভালোবেসে আমাকে নির্বাচিত করলে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার