ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মোহনপুরে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১১:৩৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১১:৩৩:০১ অপরাহ্ন
মোহনপুরে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার মোহনপুরে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার
রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে সাব্বির (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি আলমগীর হোসেনের ছেলে। 

রবিবার (২২শে মার্চ) বিকালে এই ঘটনার দায়ের করা হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পূর্বের বিরোধের জের ধরে হামলাকারীরা সাব্বিরের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে  তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের মা সাবিনা বেগম বাদী হয়ে সোমবার (২৩ মার্চ) মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বেড়াবাড়ী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খাঁনের ছেলে মন্জুর হোসেন খাঁন (৩৮), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে তাসমীর আহম্মেদ রুম্মান (২৯), খয়রা দক্ষিণপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে নাজমুল হোসেন সোহান (২৮) সহ অজ্ঞাতনামা আরো ৬-৭ জনকে আসামি করা হয়েছে।

এদিকে সোমবার ২৩ শে মার্চ বেলা সাড়ে তিনটার দিকে জেলা ডিবি পুলিশের সহায়তায় মোহনপুর থানা পুলিশ উপজেলার বিদিরপুর ফকিরপাড়া হতে প্রধান আসামি মুন্জুর হোসেনকে আটক করেছে। 

মোহনপুর থানার সাব-ইন্সপেক্টর মো, মোদাচ্ছের হোসেন খাঁন জানান, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাঁকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী