ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

এ বার ইরাকের মাটিতে বিমান হামলা আমেরিকার! নিহত অন্তত ১৫

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৮:৪৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৮:৪৮:১৩ অপরাহ্ন
এ বার ইরাকের মাটিতে বিমান হামলা আমেরিকার! নিহত অন্তত ১৫ ছবি: সংগৃহীত
ইরানের পড়শি দেশ ইরাকে এ বার হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান। তবে বাগদাদে ক্ষমতাসীন সরকার নয়, পেন্টাগনের নিশানায় ইরানের সমর্থক শিয়া সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ)। মঙ্গলবার ভোরের ওই হামলায় পিএমএফের এক কমান্ডার-সহ অন্তত ১৫ যোদ্ধার মৃত্যু হয়েছে বলে ইজরায়েলের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে। আহতের সংখ্যা অন্তত ৩০।

ইরাকের মাটিতে ইরান সমর্থিত গোষ্ঠী আশাব আল-কাহ্‌ফ গত ২১ মার্চ বাগদাদের মার্কিন কূটনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছিল। তারই জবাবে এই বিমানহানা বলে মনে করা হচ্ছে। আশাব আল-কাহ্‌ফ-সহ ইরানপন্থী কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর যৌথ মঞ্চ হিসাবে কাজ করে পিএমএফ। আরবি ভাষায় স্থানীয় ভাবে আশাব আল-শাবি নামে তাদের চিহ্নিত করা হয়। মঙ্গলবার দুপুরে পিএমএফ এক বিবৃতিতে তাদের আনবর প্রদেশের কমান্ডার সাদ আল-বাইজি এবং তাঁর ১৪ সহযোদ্ধার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মোসুলে পিএমএফের শীর্ষনেতা ফালিহ আল-ফাইয়াধের বাসভবনেও মঙ্গলবার আকাশপথে হামলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইয়াধ সে সময় বাড়িতে ছিলেন না। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। হামলায় মৃত্যু হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর ইরান ফৌজের পাশাপাশি তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলির আমেরিকা ও ইজরায়েলি সেনার উপর হামলা চালাচ্ছে। লেবাননের হিজবুল্লা এবং ইয়েমেনের হুথির পাশাপাশি ইরাকের তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিও রয়েছে এই তালিকায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী