ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৯:১১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৯:১১:১৩ অপরাহ্ন
শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২ ছবি: সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহত হয়ে ডোয়াইল ইউনিয়নের সোহেল রানা (৩৫) নামে একজনের ও সংঘর্ষের পরে সোহেলের মরদেহ দেখতে এসে হার্ট অ্যাটাকে করে মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৪০) নামে অপর একজনের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নিহত সোহেল রানার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তার (২০) সঙ্গে ৩ মাস আগে একই ইউনিয়নের চাপারকোনা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রনি মিয়ার বিয়ের কাবিন হয়। কাবিনের কিছুদিন পর থেকেই দুই পরিবারের মাঝে বিভিন্ন বিষয়ে মনমালিন্যের সৃষ্টি হয়। রনি লোকজন নিয়ে সোমবার রাতে তার স্ত্রীকে নিতে ঢোলভিটি গ্রামে শ্বশুরবাড়ি আসেন। এ সময় মেয়ের বাবা মেয়েকে দিতে অনীহা প্রকাশ করলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়।

তাদের চিৎকারে প্রতিবেশী সোহেল রানা ঘটনাস্থলে আসলে তার ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে ধানক্ষেতে নিয়ে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অপরদিকে ধানক্ষেতে সোহেলের মরদেহ দেখতে এসে একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মঞ্জু মিয়ার (৪০) হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। 

এ বিষয়ে রনি মিয়ার পক্ষের চান মিয়া চানু ও মফিজ বলেন, কাবিন হয়েছে আগেই কিন্তু তারা এখন মেয়ে দিতে অস্বীকার করছে। তাদের সঙ্গে কথা বলে মেয়ে নিতে আসা হয়েছিলো। কিন্তু তারা উত্তেজিত হয়ে মারামারি শুরু করে।

কনের দাদি আছিয়া বেগম বলেন, ‘রনি দলবল নিয়ে আমার নাতিকে তুলে নিতে চেয়েছিলো। তারাই আগে আমার ছেলে ও প্রতিবেশীদের ওপর হামলা করে। আমরা মেয়ে তুলে দিতে চেয়েছিলাম এক সপ্তাহ পরে কিন্তু তারা আজই জোর করে নিয়ে যাবে।’

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন,  ৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিয়ের বিষয় নিয়ে শালিস বৈঠকে মারামারি হয়। সেখানে সোহেল রানা নামে একজনের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। অন্যজনের হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জেনেছি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী