ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোহনপুরে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৭:০৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৭:০৫:৪২ অপরাহ্ন
মোহনপুরে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু মোহনপুরে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু
রাজশাহীর মোহনপুরে শিয়াল ধরার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আব্দুল মমিন (৩৮), নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

শনিবার সকালে একটি পোলট্রি খামারের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আব্দুল মমিন (৩৮), তিনি মোহনপুর গ্রামের বাসিন্দা। 

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আব্দুল মমিন প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে ঘোরাফেরা করতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বের হওয়ার পর আর ফেরেননি। শনিবার সকালে গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

এ সময় পুলিশ দেন তারা। পরে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে খামার মালিক ইউসুফ আলী জানান, শিয়ালের আক্রমণে প্রায়ই তার খামারের মুরগি মারা যেত। এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে যায় শিয়াল। তাই খামার রক্ষায় তিনি রাত ১২টার পর থেকে খামারের পাশে খোলা বৈদ্যুতিক তার পেতে রাখতেন।

ওসি তৌহিদুল ইসলাম আরও বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ