ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ১০:৪৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ১০:৪৮:০১ অপরাহ্ন
খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি
বলিউডে অভিষেকের পর থেকেই অভিনয় নিয়ে সমালোচনার মুখে পড়েছেন শ্রীদেবী-কন্যা খুশি কপূর। প্রথমে জ়োয়া আখতার পরিচালিত ‘আর্চিজ়’ এবং পরে আমির খান-পুত্রের সঙ্গে ‘লাভইয়াপ্পা, দুই ছবিতেই তাঁর অভিনয় নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে এবার অভিনয় নয়, খুশিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাঁর সৌন্দর্য ও সম্ভাব্য অস্ত্রোপচার নিয়ে।

সম্প্রতি মুম্বইয়ে বন্ধুদের সঙ্গে নৈশভোজে বেরিয়ে নজরে আসেন খুশি। হলুদ রঙের পোশাক ও হালকা মেকআপে তাঁর উপস্থিতি নজর কাড়লেও, পোশাকের নকশা ঘিরেই বিতর্কের সূত্রপাত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে অনেক নেটিজেন দাবি করেন, তিনি নাকি স্তনে অস্ত্রোপচার করিয়েছেন। কেউ কেউ কটাক্ষ করে বলেন, তাঁর চেহারার অনেকটাই ‘প্লাস্টিক সার্জারি-নির্ভর। এমনকি হাঁটার সময় বারবার পোশাক ঠিক করতে দেখা যাওয়ায় সমালোচনার সুর আরও চড়েছে।

যদিও এই ধরনের মন্তব্য নতুন নয় খুশির জন্য। বলিউডে পা রাখার আগেই তিনি স্বীকার করেছিলেন, নাকে অস্ত্রোপচার করিয়েছেন। পরে একটি পুরনো ভিডিও ভাইরাল হলে অনেকে তাঁর আগের ও বর্তমান চেহারার পার্থক্য তুলে ধরেন। সেই প্রেক্ষিতে খুশি নিজেই জানান, তিনি ঠোঁট ও নাকে সার্জারি করিয়েছেন এবং এটিকে অপমানজনক কিছু মনে করেন না।

খুশির ভাষ্য, এই ধরনের অস্ত্রোপচার করানো অস্বাভাবিক কিছু নয়। অনেকেই ভাবেন, এ কথা বলে অপমান করা যাবে, কিন্তু বিষয়টা তেমন নয়।

তবে স্তনে অস্ত্রোপচারের যে নতুন গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি খুশি কপূর বা তাঁর পরিবার। উল্লেখ্য, তাঁর বাবা বনি কপূর বরাবরই দাবি করে এসেছেন, চার সন্তানের মধ্যে খুশির মধ্যেই তিনি সবচেয়ে ব্যতিক্রমী অভিনয় প্রতিভা দেখতে পান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী