ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ছোট গুনাহও ধ্বংসের কারণ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:৩১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:৩১:১৯ অপরাহ্ন
ছোট গুনাহও ধ্বংসের কারণ ফাইল ফটো
কেয়ামতের দিন মানুষের প্রত্যেকটা বড় ও ছোট কাজের হিসাব হবে। অণু পরিমাণ নেক কাজ করে থাকলে তাও মানুষ দেখবে, অণু পরিমাণ মন্দ কাজ করে থাকলে তাও মানুষ দেখবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম। কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে, আর কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে তাও সে দেখবে। (সুরা জিলজাল: ৬-৮)

অর্থাৎ নেক কাজ যত ছোটই হোক না কেন, তা তুচ্ছ নয়, ফেলনা নয়। ছোট বা তুচ্ছ ভেবে কোনো নেক কাজ ছেড়ে দেওয়া উচিত নয়। আর কোনো গুনাহ বা মন্দ কাজ যত ছোটই হোক তাও আমলনামায় প্রতিনিয়ত লেখা হচ্ছে। তাই ছোট গুনাহ কেউ যদি অব্যাহতভাবে করে যেতে থাকে, তওবা না করে, তাহলে তা তার ধ্বংসের কারণ হতে পারে।

আবু জর (রা.) থেকে বর্ণিত নবীজি (সা.) বলেছেন, তোমরা কোনো ভালো কাজকেই তুচ্ছ ভেবো না; যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করাও হয়। (সহিহ মুসলিম) আদি ইবনে হাতেম (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে নবীজি (সা.) বলেছেন, আগুন থেকে আত্মরক্ষা করো যদি তা এক টুকরো খেজুর দিয়েও হয়, যদি তাও সম্ভব না হয়, তাহলে একটি সুন্দর কথা দিয়ে হলেও। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

অর্থাৎ একজন ক্ষুধার্ত ব্যক্তিকে এক টুকরো খেজুর দিয়ে সাহায্য করা এমন কি কারো সাথে হাসিমুখে কথা বলা, সুন্দর কথা বলাও আল্লাহর সন্তুষ্টি লাভের কারণ হতে পারে, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে।

সহজ নেক আমলও আল্লাহর কাছে আমলকারী বা আমলের অবস্থার কারণে বড় হতে পারে। অনেক সময় নেক নিয়তের কারণে আমল বড় হয়ে যায়। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, অনেক ছোট আমল নিয়তের কারণে বড় হয়ে যায়, আবার অনেক বড় আমলও নিয়তের কারণে ছোট হয়ে যায়। (সিয়ারু আ’লামিন-নুবালা) অনেক সময় দেখা যায় আমলকারী তার সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছে অথবা নিজের প্রয়োজন সত্ত্বেও আরেকজনকে প্রাধান্য দিয়েছে -এ কারণে তার সওয়াব বহুগুণ বেড়ে গেছে। অনেক সময় এমন অবস্থায়, এমন জায়গায় বা এমন সময় কেউ কারো সাহায্য করে, যখন যে মুহূর্তে তার সাহায্যের খুব প্রয়োজন ছিলো। এভাবে স্থান, কাল ও পাত্র হিসেবে অনেক সময় আল্লাহর কাছে ছোট আমলের সওয়াবও বহুগুণ বেড়ে যায়।

অন্যদিকে মানুষ ছোট ভেবে যদি গুনাহে জড়িয়ে পড়ে, তওবা না করে গুনাহ করে যেতে থাকে এক পর্যায়ে অনেক ছোট গুনাহ জমা হয়ে বড় ও ধ্বংসাত্মক হয়ে ওঠে। সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আপনারা ছোট ছোট তুচ্ছ পাপ থেকেও দূরে থাকুন। ছোট ও তুচ্ছ গোনাহসমূহের উপমা হল এ রকম যে, একদল লোক সফরে গিয়ে এক উপত্যকায় বিশ্রাম নিতে নামল। তারপর এ একটা কাঠ, ও একটা কাঠ এনে জমা করল। এভাবে অবশেষে তারা এত কাঠ জমা করল, যাতে আগুন জ্বালিয়ে তারা তাদের রুটি বানিয়ে নিতে পারে। ছোট ও তুচ্ছ পাপের কারণে পাপীকে যখন ধরা হবে তখন তা তাকে ধ্বংস করে ছাড়বে। (মুসনাদে আহমদ)

আয়েশা (রা.) বলেন, একদিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হে আয়েশা! তুমি ক্ষুদ্র-ক্ষুদ্র তুচ্ছ পাপ হতেও সাবধান থেকো। কারণ আল্লাহর পক্ষ হতে তা (লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা) নিযুক্ত আছেন। (মুসনাদে আহমদ, সুনানে ইবনে মাজা)

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী