ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৭:০৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৭:০৫:৪১ অপরাহ্ন
রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, রাজশাহী ইতোমধ্যে দেশের একটি সুন্দর, গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিতি পেয়েছে ভবিষ্যতে এই নগরীকে আরও আধুনিক ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর আগে নগর ভবনে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহীতে এসে অভিজ্ঞতা নিতে পারেন রাজশাহীর বর্তমান পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ ধরে রেখে তা আরও উন্নত করতে কাজ চলবে।

তিনি জানান, নির্বাচনের পরপরই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান এবং খাল খনন কার্যক্রম ইতোমধ্যে চালু হয়েছে আগামী অর্থবছর থেকে এসব কার্যক্রম বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা তুলনামূলক ভালো হলেও সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে হবে দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে বর্জ্য থেকে গ্যাস ও জৈব সার উৎপাদনের মাধ্যমে সম্পদে রূপান্তরের উদাহরণ তুলে ধরে তিনি রাসিককে এ ধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন পাশাপাশি চলমান প্রকল্পের পাশাপাশি নতুন জরুরি প্রকল্প প্রণয়নের তাগিদ দেন।

শিক্ষা ও জনশক্তি উন্নয়ন নিয়ে তিনি বলেন, সুস্থ জাতি গঠনে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রাথমিক স্তর থেকেই পাঠ্যক্রমে ক্রীড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল ছুটির পর মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখার নির্দেশনা রয়েছে দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়েও কাজ চলছে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন বক্তব্য রাখেন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান রাসিক প্রশাসক পরে তিনি চতাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর এলাকায় নির্মাণাধীন একটি সেতু পরিদর্শন করেন।#

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান