ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শামসুল ইসলাম

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১২:১৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১২:১৭:০৬ অপরাহ্ন
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শামসুল ইসলাম সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শামসুল ইসলাম
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শামসুল ইসলাম।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উচ্চতর এই পদে উন্নীত করা হয়।পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা সর্বশেষ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার ভূমি সংক্রান্ত সেবার মানোন্নয়ন, সরকারি জমি উদ্ধার, ফসলি জমিতে অবৈধ পুকুর খনন প্রতিরোধ ও ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধ করে কৃষি জমি রক্ষা, ভেজাল গুড় কারখানায় অভিযান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। এ ছাড়াও বাজার মনিটরিং এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

নিজের এই অর্জনে শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শামসুল ইসলাম। পদোন্নতির অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই অর্জনে সকল শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।"

৩৮তম বিসিএসের মাধ্যমে সিভিল সার্ভিসে যোগ দেওয়া এই কর্মকর্তা কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন। নতুন এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে তাঁর পেশাগত জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ