ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তেলতেলে চুলের সমস্যা কেন হয়, মুক্তির উপায়

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১২:৫৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১২:৫৮:৪৫ অপরাহ্ন
তেলতেলে চুলের সমস্যা কেন হয়, মুক্তির উপায় ফাইল ফটো
কারও চুলের ধরন যেমন রুক্ষ, কারও চুল বড় বেশি তৈলাক্ত। শ্যাম্পু করার পরে ক’দিন যেতে না যেতেই চুল চিটচিটে হয়ে থাকে। চুল নিয়ে চর্চাকারীরা বলছেন, চুল কতটা পাতলা বা ঘন, তার উপর নির্ভর করে তা কতটা দ্রুত তৈলাক্ত হবে।

চুলের স্বাভাবিকত্ব
চুলের গোড়ায় থাকে তৈলগ্রন্থি, তা থেকে নিঃসৃত সেবাম চুল মসৃণ রাখতে সাহায্য করে। সেবামের মাত্রা বাড়লেই চুল চিটচিটে হয়ে যায়।

শ্যাম্পুর ভুল: কেউ তেলতেলে ভাব থেকে মুক্তি পেতে নিয়ম করে শ্যাম্পু করেন। তবে বেশি শ্যাম্পু করলেই সমস্যার সমাধান হয় না। বরং চুলের উপযোগী শ্যাম্পু বাছাই জরুরি। শ্যাম্পু করার সময় ২-৩ মিনিট মাথার ত্বকে মাসাজ় করতে হবে, যাতে তেল থেকে ধুলোময়লা ভাল ভাবে পরিষ্কার হয়।

হরমোনের ভূমিকা: তৈলাক্ত চুলের নেপথ্যে থাকতে পারে হরমোনের ভূমিকাও। ঋতুস্রাবের ঠিক আগে ইস্ট্রোজেনের মাত্রা কমে এবং প্রোজেস্টেরনের মাত্রা বাড়ে। হরমোনের মাত্রার হেরফেরের ফলে সিবেসিয়াস গ্রন্থি থেকে সেবাম নিঃসরণের মাত্রা বেড়ে যায়। ফলে চুল তৈলাক্ত হয়ে ওঠে। কিছু বদল স্বাভাবিক। তবে সাধারণ ভাবে যাতে হরমোনের ভারসাম্য বজায় থাকে, তা দেখা প্রয়োজন।

পরিবেশ: তেলচিটে চুলের নেপথ্যে পরিবেশেরও ভূমিকা থাকে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় ঘামও বেশি হয়। মাথার ত্বক ভিজে থাকে। তা ছাড়া ঘাম আর সেবাম একসঙ্গে মিশে চুল আরও বেশি তৈলাক্ত করে তোলে। গরমের দিনে বা বর্ষার আবহে তাই মাথার ত্বকের স্বাস্থ্য নিয়ে বেশি সতর্ক হওয়া প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী