ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৮:২৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৮:২৪:৩৬ অপরাহ্ন
লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার
লুটপাট ও মিথ্যা মামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় দিন যাপন করছেন সাপাহারের অদূরবর্তী পোরশা চকবিষ্ণুপুর গ্রামের অসহায় একটি পরিবার। 

শুক্রবার ১৭ মার্চ রাতে চকবিষ্ণুপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র নজরুল ইসলাম এর বসত বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে টাকা পয়সা, সোনা রুপা, ধান, চাউল, সরিষা, ও তৈল লুটপাট করে আগুন লাগিয়ে দিয়েছে তারই আপন ভাই আব্দুর রশিদ সঙ্গীও সন্ত্রাসী বাহিনী দ্বারা ঘটনাটি ঘটিয়েছে এবং ক্ষমতার দাপট খাটিয়ে উল্টো মারপিটের মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবারের ৫ জনের নামে।

অপরদিকে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে তার ছেলে মুরসালিন বাদী হয়ে পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে বলা হয়েছে ঘটনার দিন আব্দুর রশিদ পরিবারের লোকজন সহ সন্ত্রাসী বাহিনী ভাড়া করে বিভিন্ন দেশীয় অস্ত্র সহ নজরুলের বাড়িতে হাঙ্গামা করে এ সময় ২ লক্ষ টাকা, দেড় ভরি স্বর্ণ, ২০ মন ধান, ১০ মন চাউল, ৩০ মন সরিষা, ১ ব্যারেল জ্বালানি তেল ও সংসারে থাকা যাবতীয় মালামাল লুট করে নেয়ার পরে আগুন ধরিয়ে দেয়।

সরজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী পরিবারটি মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত সদস্যরা জামিন পেলেও তাদের ভয়ে আতঙ্কে থাকায় বাড়িতে প্রবেশ করার সাহস পাচ্ছে না অন্য লোকের বাড়ি সহ বিভিন্ন স্থানে দিনরাত্রি জাপন করছে।

এ বিষয়ে মামলার বাদী আব্দুর রশিদ এর জামাতা শাকির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান বিষয়টি পারিবারিক এবং জায়গা জমি সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের মধ্যে মারপিট এর ঘটনা ঘটে তারা আমার শ্বশুর সহ পরিবারের অনেকের উপর নির্মমভাবে মারপিট করে রক্তাক্ত জখম করায় ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক