ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৮:২৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৮:২৮:৪০ অপরাহ্ন
মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান
রাজশাহীর মোহনপুরে ‘এম,জি,এইচ,এস ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী (পবা-মোহনপুর-৩) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সাবেক বলে কোনো কথা নেই; শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এ ধরনের আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুব ও ছাত্রসমাজকে আধুনিক ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে খেলাধুলা, সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, “সুস্থ ও সবল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। মাঠের লড়াইয়ে অংশ নিয়ে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো প্রয়োজন।”

অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজে ব্যাটিং করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ ব্যাচের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম লিমন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী