ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা

আগামী সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৭:৩৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৭:৩৬:৩১ অপরাহ্ন
আগামী সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা আগামী সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা
আগামী সোমবার (১৬ জুন) সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার (১৪ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদফতরটি।

‘ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা’ শিরোনামে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ১৬-০৬-২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) অথবা অতি ভারী (৮৯+ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

এ সময়, অতি ভারী বৃষ্টির কারণে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। সেইসাথে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২