ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৪২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৪২:০৩ অপরাহ্ন
কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩
কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালক-সহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল জলিল (৬৫) দেবীদ্বার উপজেলার ৩ নম্বর সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, তিনি হলুদ ও মরিচের ব্যবসা করতেন। তবে দুর্ঘটনার সময় তিনি কোথায় যাচ্ছিলেন, তা নিশ্চিত করে বলতে পারেননি তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী নিউ সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোম্পানীগঞ্জ থেকে ময়নামতিগামী একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক-সহ তিনজন নিহত হন। 

আহতদের উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কোম্পানীগঞ্জ থেকে তিনজন যাত্রী নিয়ে ময়নামতির উদ্দেশ্যে রওনা হন তারা। এদিন দুপুর সোয়া ১টার দিকে কালিকাপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ সুগন্ধা পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালক মোঃ রাজা মিয়াকে (৩৫) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত ও সিএনজি চালকের পরিচয় পাওয়া গেলেও অপর দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক