ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যুক্তরাজ্য-ফ্রান্সের- যুক্তরাষ্ট্র ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৭:৩৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৭:৩৮:১২ অপরাহ্ন
যুক্তরাজ্য-ফ্রান্সের- যুক্তরাষ্ট্র ঘাঁটিতে হামলার হুমকি ইরানের যুক্তরাজ্য-ফ্রান্সের- যুক্তরাষ্ট্র ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এসব দেশ যদি ইসরায়েলের ওপর হামলা ঠেকাতে সাহায্য করে, তাহলে এই অঞ্চলে তাদের ঘাঁটি ও জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইরানের আধাসরকারি মেহর নিউজ এজেন্সি সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে বলেছে, যেকোনো দেশ ইসরায়েলের ওপর ইরানি হামলা প্রতিহত করতে অংশ নেবে, সেই দেশের সব আঞ্চলিক ঘাঁটি, যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর ও লোহিত সাগরের জাহাজ ও নৌযান অন্তর্ভুক্ত, ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

শুক্রবার ভোরে ইসরায়েলি হামলার এক দিনেরও কম সময়ের মধ্যে তেহরান প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই হামলা ঠেকাতে যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অংশ নেয়নি বলে মনে করা হচ্ছে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ব্রিটিশ সরকার তেহরানে তাদের দূতাবাসের কর্মীদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। কারণ তারা প্রতিশোধের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা ইরানের রাজধানীতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।

এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কাৎজকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের—বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী