ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঘনিষ্ঠ দৃশ্যে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে বিদ্যা বালন

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৪:১৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৪:১৭:১৫ পূর্বাহ্ন
ঘনিষ্ঠ দৃশ্যে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে বিদ্যা বালন ঘনিষ্ঠ দৃশ্যে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে বিদ্যা বালন
বলিউড অভিনেত্রী বিদ্যা বালন এক সহ-অভিনেতার কারণে ঘনিষ্ঠ দৃশ্যের সময় অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি ছবির শুটিংয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে।

বিদ্যা বালন বলেন, ঘনিষ্ঠ দৃশ্যের আগে সাধারণত অভিনেতা-অভিনেত্রীরা ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে বাড়তি সতর্ক থাকেন। তবে ওই সহ-অভিনেতা শুটিংয়ের আগে চাইনিজ খাবার খেয়ে সেটে আসেন এবং মুখে রসুন ও সয়া সসের গন্ধ ছিল। এমনকি তিনি দাঁতও মাজেননি বলে জানান বিদ্যা। এতে তিনি বেশ অস্বস্তিতে পড়েন। নতুন হওয়ায় সহ-অভিনেতাকে কিছু বলতে বা মিন্ট দেওয়ার সাহস পাননি বলেও উল্লেখ করেন তিনি।

যদিও কোন ছবির সেটে এই ঘটনা ঘটেছিল, সে বিষয়ে কিছু জানাননি বিদ্যা।

অন্যদিকে, খারাপ অভিজ্ঞতার পাশাপাশি ভালো অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। ‘পরিণীতা’ ছবির শুটিংয়ের সময় সহ-অভিনেতা সঞ্জয় দত্ত-এর আচরণে তিনি মুগ্ধ হন। বিদ্যার ভাষ্য, ঘনিষ্ঠ দৃশ্যের আগে সঞ্জয় দত্ত নিজেই তার কাছে এসে অস্বস্তি ও ভয় প্রকাশ করেছিলেন। বিষয়টি তাকে বিস্মিত করেছিল এবং সহ-অভিনেতার এই খোলামেলা আচরণকে তিনি ইতিবাচকভাবে দেখেন।

ঘটনাগুলো তুলে ধরে বিদ্যা বালন বলেন, অভিনয়ে পেশাদারিত্বের পাশাপাশি পারস্পরিক সম্মান ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ