ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে ?

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:১২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:১২:০২ অপরাহ্ন
নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে ? নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে ?
 
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার ললিত নগর গ্রামে ভেজাল কীটনাশক প্রয়োগ করায় ৭ বিঘা জমির পেঁয়াজখেত নস্টের অভিযোগ উঠেছে।এঘটনায় ক্ষতিপূরণ ও অভিযুক্ত কীটনাশক ব্যবসায়ীর লাইসেন্স বাতিল এবং শাস্তির দাবি করেছেন এলাকার কৃষকগণ।ওদিকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপুরুণ, কীটনাশক ব্যবসায়ির লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে অনুলিপি দিয়েছেন। কিন্ত্ত উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনা আড়াল করে ধাঁমাচাঁপা দিতে মরিয়া বলে অভিযোগ উঠেছে।

 
গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের (ইউপি) ললিত নগর গ্রামের নারী কৃষক শাবানা বেগম।তিনি এনজিও থেকে ঋণ নিয়ে ৩ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। তার জমিতে পেঁয়াজের গাছও হয়েছিল খুব ভালো।তিনি লাভের আশায় রঙিন স্বপ্ন দেখতে শুরু করেন।কিন্ত্ত জমিতে আগাছা দমনের জন্য ইয়াজপুরের কীটনাশক ব্যবসায়ী মেসার্স জান্নাত ট্রেডার্সের স্বত্বাধিকারী মাইনুল ইসলামের পরামর্শে তার দোকান থেকে লার্ক ইন্টারন্যাশনাল কোম্পানির টিএস-প্লাস কীটনাশক কিনে পেঁয়াজখেতে প্রয়োগ করেন। তবে কয়েকদিনের মধ্যেই গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যেতে শুরু করে। কদিন পরেই পুরো ক্ষেতের পেঁয়াজ গাছ নষ্ট হয়ে যায়।কৃষকদের অভিযোগ ভেজাল ও নিম্নমানের কীটনাশক দেয়ায় তাদের সর্বনাশ হয়েছে।

 
এদিকে শুধু শাবানা বেগম নয়,ওই গ্রামের আরো একাধিক কৃষক মাইনুলের পরামর্শে তার দোকান থেকে এই কীটনাশক কিনে প্রতারিত হয়েছেন।তাদের পেঁয়াজখেতও নস্ট হয়েছে।কৃষকেরা বলেন, মাইনুল  ভেজাল ও নিম্নমানের কৃষি উপকরণ বিক্রি করায় তারা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন।শাবানা বেগম বলেন, তার পেঁয়াজখেতে আগাছা হলে তিনি কীটনাশক ব্যবসায়ি মাইনুল ইসলামের দোকানে যান। মাইনুল ইসলাম তাকে লার্ক কোম্পানির ওষুধ দেন।তিনি ওই ওষুধ ছিটানোর পর পরই পেঁয়াজখেতের গাছ মরে যায়।

 
স্থানীয় সচেতন মহল ঘটনার দ্রুত ও সুষ্ঠু  তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি করেছেন।
এবিষয়ে জানতে চাইলে মেসার্স জান্নাত ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মাইনুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,কৃষকের ভুলে পেঁয়াজখেত নস্ট হয়েছে। তিনি আরো বলেন,ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনা করে কিছু ক্ষতিপূরণ দেয়া হবে।

 
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন,অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, কৃষকের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতিপুরুণ দিতে বলা হয়েছে। #

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী