ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:৩৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:৩৬:১৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে  ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে  ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি জেতার এক বছরেরও কম সময়ের মধ্যে কেনটাকির এক ব্যক্তি তৃতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন, এবার তার বিরুদ্ধে চুরি (বার্গলারি) ও মাদক রাখার অভিযোগ আনা হয়েছে।

জর্জটাউনের বাসিন্দা ৫১ বছর বয়সী জেমস ফার্থিং ২০২৫ সালের এপ্রিলে বিজয়ী টিকিটটি কিনে ব্লুগ্রাস অঙ্গরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ লটারি জয়ের রেকর্ড গড়েন। তিনি তার জয়ের অর্থ মায়ের সঙ্গে ভাগ করে নেন।

লটারি জয়ের মাত্র চার দিন পর, ফ্লোরিডার একটি সমুদ্রসৈকতে উদযাপনের সময় গভীর রাতে এক সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যকে মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম এলইএক্স-১৮-এর প্রাপ্ত বডি-ক্যাম ফুটেজে দেখা যায়, ফার্থিং এক কর্মকর্তার মুখে লাথি মারেন, পালানোর চেষ্টা করেন এবং পরে তাকে টেজার দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়।

চলতি মাসের শুরুতে তিনি দোষ স্বীকার করেন এবং ৯ দিনের কারাভোগের পর ‘সময় ভোগ’ হিসেবে সাজা শেষ হয়।

এরপর ফেব্রুয়ারিতে আবারও তাকে জর্জটাউনে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার করা হয়, যখন এক নারী নিজের জীবনের আশঙ্কায় পুলিশে ফোন করেন।

১১ ফেব্রুয়ারি রাতে স্কট কাউন্টি শেরিফের ডেপুটিরা একটি বাড়িতে পৌঁছায়, যেখানে ৯১১ কলে জানানো হয়েছিল যে সশস্ত্র লোকজন সেখানে অবস্থান করছে। ঘটনাস্থলে একটি .৩৮০ ক্যালিবার আগ্নেয়াস্ত্র ড্রায়ারের ভেতর থেকে উদ্ধার করা হয়।

ওই নারী তদন্তকারীদের জানান, পূর্বনির্ধারিত সাক্ষাতের জন্য ফার্থিং তাকে লেক্সিংটন থেকে নিয়ে যান এবং তাকে একটি 'গামি' (খাদ্যযোগ্য পদার্থ) খেতে চাপ দেন।

অন্যদিকে ফার্থিং পুলিশকে জানান, ওই নারী 'আগে পুরোপুরি স্বাভাবিক ছিলেন' এবং তিনি তাকে খুঁজছিলেন যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ মামলার আইনি প্রক্রিয়া এখনো চলমান এবং এপ্রিলে তার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে শুক্রবার ফায়েট কাউন্টি ডিটেনশন সেন্টারের তথ্যমতে, ফার্থিং তৃতীয়বারের মতো গ্রেপ্তার হন। এবার তার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির চুরি এবং গাঁজা রাখার অভিযোগ আনা হয়েছে।

লটারি জয়ের পর ফার্থিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি আমার মাকে অনেক দুশ্চিন্তায় ফেলেছি। জীবনে কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি বিশ্বাস ধরে রেখেছি, আর ভালো কিছু আমার জীবনে ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫