ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পদ্মায় নৌভ্রমণে অতিরিক্ত ভাড়া অভিযোগে রাসিকের পরিদর্শন, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:৪৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:৪৬:৫৪ অপরাহ্ন
পদ্মায় নৌভ্রমণে অতিরিক্ত ভাড়া অভিযোগে রাসিকের পরিদর্শন, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পদ্মায় নৌভ্রমণে অতিরিক্ত ভাড়া অভিযোগে রাসিকের পরিদর্শন, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
রাজশাহী মহানগরীর সংলগ্ন পদ্মা নদীতে নৌভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

তার নির্দেশে রবিবার (২৯ মার্চ) রাসিকের সচিব সোহেল রানা নগরীর আমীরপুর ও বিষপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ফেরিঘাটের আওতাধীন বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ইজারাদার, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে ফেরিঘাট এলাকায় টোল চার্ট অনুপস্থিত থাকায় দ্রুত তা প্রদর্শনের নির্দেশ দেন।

রাসিক সচিব সোহেল রানা জানান, প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশনের ইজারাভুক্ত দুটি ফেরিঘাট পরিদর্শন করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হলেও এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, চর মাঝারদিয়া, খানপুরসহ ওপারের চরাঞ্চলের মানুষ নির্ধারিত টোল দিয়েই নদী পারাপার করছেন।

তবে তিনি আরও জানান, পদ্মা নদীতে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকা ভ্রমণকারীদের নিয়ে চলাচল করে, যা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়। ঈদকে কেন্দ্র করে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাটে এসব নৌকার মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন চালানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ব্যক্তি মালিকানাধীন নৌযানগুলোকে শৃঙ্খলার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে রাসিকের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ