ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৩:০৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:০৮:২৯ অপরাহ্ন
চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার
রাজশাহীর চারঘাটে ১৫০০ পিছ ইয়াবা সহ নারী মাদক কারবারী মোছাঃ শাপলা খাতুন (২৯)কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টায় চারঘাট থানাধীন মালেকার মোড় ও তার সন্নিহিত এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোছাঃ শাপলা খাতুন রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রাসেল আলীর স্ত্রী।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চি করেছেন সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামে মোছাঃ শাপলা খাতুন এর বসতবাড়ির উঠানে দুইজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এস আই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স রোববার  রাত সাড়ে ১১টায় সেখানে অভিযান চালিয়ে মোছাঃ শাপলা খাতুনকে গ্রেফতার করে। এসময় তার দেহ নারী পুলিশদ্বারা তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান কোচর হতে একটি সাদা রঙের পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসময় চারঘাট থানার মাদক কারবারী মোঃ রাসেল আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

গ্রেফতার মাদক কারবারী ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ