ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

মেকআপের পরত থাকলেও বুঝবে না কেউ, শিখে নিন কৌশল

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৩:১২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:১২:৪৮ অপরাহ্ন
মেকআপের পরত থাকলেও বুঝবে না কেউ, শিখে নিন কৌশল ছবি: সংগৃহীত
ত্বকের রং বদলে দেওয়া মুখ সাদা করা রূপটান এখন অতীত। বরং মেকআপ যে আছে, আদতে তা বোঝাই যাবে না। অথচ মুখে থাকবে জেল্লা, চটক, নিজস্ব দীপ্তি। রূপটানের যে নয়া ধারা বর্তমানে জনপ্রিয়, তাতে সৌন্দর্য হবে সাবলীল।

রূপটানে ইদানীং ত্বকের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশনের রং বাছাইয়ের জনপ্রিয়তা তুঙ্গে। তবে শুধু সঠিক শেডই যথেষ্ট নয়, তা কী ভাবে ব্যবহার করতে হবে, তারও কিছু কৌশল রয়েছে।

রূপটান শিল্পীরা বলছেন, রূপটানের পর ত্বক কতটা সজীব, সুন্দর দেখাবে তা অনেকটাই নির্ভর করে ত্বকের উপর। ত্বকের হাইড্রেশন বা আর্দ্রতা এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লন্ডনের এক রূপটান শিল্পী হিরোমে উয়েদা এক সাক্ষাৎকারে জানাচ্ছেন, এমন রূপটানে টোনার খুব গুরুত্বপূর্ণ। তাঁর পরামর্শ, তুলোয় টোনার নিয়ে খুব ভাল করে মুখে বুলিয়ে নিতে হবে। ফাউন্ডেশন মাখার অন্তত ৫ মিনিট আগে টোনার লাগিয়ে নেওয়া ভাল। তাঁর কথায়, শিট মাস্ক টোনারে ভিজিয়ে মুখ ২-৩ মিনিট রেখে, তার পর আঙুলের সাহায্যে মাসাজ করা যেতে পারে।

টোনিং-এর পর প্রয়োজন ময়েশ্চারাইজার। মুখের উপযোগী ময়েশ্চারাইজার ভাল করে মাসাজ করে নিতে হবে। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে দীর্ঘ ক্ষণ।

মুখের কালচে ভাব, খুঁত ঢাকার জন্য ব্যবহার করা হয় কনসিলার। এর পর কনসিলার দিয়ে চোখের নীচের কালি, মুখের দাগ ঢেকে দেওয়া দরকার। চাইলে কেউ ফাউন্ডেশনের সঙ্গে কনসিলার মিশিয়ে নিতে পারেন। এতেও মুখে বাড়তি চটক আসে।

একেবারে নিজস্ব ত্বকের রংটি পেতে চাইলে ফাউন্ডেশন বাছতে হবে রং মিলিয়ে। ভেজা স্পঞ্জ বা মেকআপের ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন খুব ভাল করে মিশিয়ে দিতে হবে ত্বকের সঙ্গে। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। ত্বকে যত ভাল ভাবে মিশবে ফাউন্ডেশন, ততই মনে হবে এমন আভা নিজস্ব।

অনেকেই মেকআপের পুরু পরত লাগান। রূপটান শিল্পীরা এমন পন্থাও এড়িয়ে যেতে বলছেন। বরং মেকআপ যত হালকা হবে, ততই মনে হবে সৌন্দর্য নিজস্ব। ধরা যাবে না আলাদা করে ফাউন্ডেশন ব্যবহার হয়েছে, আর সেখানেই মেকআপের সাফল্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার