ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: এসিল্যান্ড শামসুল

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৪৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৪৭:০৭ অপরাহ্ন
তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: এসিল্যান্ড শামসুল তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: এসিল্যান্ড শামসুল
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযানকালে তিনি উপজেলার প্রতিটি পেট্রোল পাম্পের তেলের মজুদ, পরিমাপ এবং বিক্রয় কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, "জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।"

পরিদর্শনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাম্প কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে ও সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং তেলের পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের মনিটরিং বজায় থাকলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট শামসুল ইসলাম বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী