ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিউ ইয়র্কে ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০২:০২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০২:০২:১৯ অপরাহ্ন
নিউ ইয়র্কে ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু নিউ ইয়র্কে ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু
নিউ ইয়র্ক সিটির কুইন্সে রাস্তা পার হওয়ার সময় একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় ১৯ বছর বয়সী এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত তরুণীর নাম নিশাত জান্নাত। রোববার গভীর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে উডসাইড এলাকার ৬২তম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউ সংলগ্ন ক্রসওয়াকে তিনি রাস্তা পার হচ্ছিলেন। রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস পরিচালিত একটি স্যানিটেশন ট্রাক তাকে ধাক্কা দেয়।

পুলিশের তথ্যমতে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২তম স্ট্রিটের উত্তরমুখী লেনে ডানদিকে মোড় নেওয়ার সময় সংযোগস্থলের উত্তর পাশে তাকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা নিশাতকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন নওশিন জান্নাত জানান, আমার বাবা-মা ভেঙে পড়েছেন। ঘরের সবাই কাঁদছে।

তিনি বলেন, নিশাত জামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন এবং কালো ইউনিফর্ম পরতেন। রাত ১১টার দিকে ডিউটি শেষ করার পরও বাড়ি না ফেরায় তিনি খোঁজে বের হন।

নওশিন বলেন, রাত প্রায় ২টার দিকে ফোনের লোকেশন অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছাই। চারদিকে পুলিশ ছিল।

বোনকে স্মরণ করে তিনি বলেন, আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।' নিশাত দুই ছোট বোন (বয়স ৯ ও ৪ বছর) রেখে গেছেন।

তিনি আরও বলেন, সে বলত ‘আশা রাখো। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই প্রস্তুত থাকো। বর্তমান নিয়ে বাঁচো।

ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ-এর হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, 'কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।'

তিনি আরও জানান, চলমান তদন্তের স্বার্থে এবং সংশ্লিষ্ট সবার গোপনীয়তা রক্ষার্থে এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।

বাংলাদেশি তরুণী নিশাত জান্নাতের অকাল ম্ত্যুতে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী